বিসিপিএসের ওয়েবসাইটে ত্রুটির কারণে ভোগান্তি, দ্রুততম সময়ে সমাধান
মেডিভয়েস রিপোর্ট: কেবলে বৃষ্টির পানি প্রবেশের ফলে সৃষ্ট যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ওয়েবসাইটে সাময়িক বিঘ্ন ঘটেছে। ফলে আগামীকাল বুধবার (৩ জুলাই) অনুষ্ঠেয় এফসিপিএস প্রথম পর্বের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে জটিলতায় পড়েছেন শিক্ষার্থীরা। তবে দ্রুতই সমস্যার সমাধান করেছে প্রতিষ্ঠানটি।
বিসিপিএস সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে মেডিভয়েসকে সমস্যা সমাধানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে কোনো কোনো জায়গায় কেবলে পানি ঢুকে গেছে। এজন্য যান্ত্রিক সংকট তৈরি হয়। এতে প্রবেশপত্র ডাউনলোড করতে গিয়ে কেউ কেউ সমস্যার মুখোমুখি হয়েছেন।’
অধ্যাপক আবুল বাশার মো. জামাল বলেন, ‘কারো কারো প্রবেশপত্রে অন্য বিষয় দেখানো হচ্ছিল। আমরা এর সমাধান করে ফেলেছি।’
উল্লেখ্য, আগামীকাল বুধবার (৩ জুলাই) শুরু হচ্ছে এফসিপিএস প্রথম পর্বের পরীক্ষা। এর আগে ২০ জুন থেকে প্রবেশপত্র উত্তোলন শুরু হয়। তবে আজ মঙ্গলবার নতুন এক নোটিসে পুনরায় প্রবেশপত্র ডাউনলোডের ব্যাপারে নির্দেশনা দেয় বিসিপিএস।
এনএআর/এমইউ
-
২৯ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
-
০৭ জুন, ২০২৬