২৮ জুন, ২০২৪ ১২:৩৬ পিএম

ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় ৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার স্থাপন

ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় ৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার স্থাপন
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার স্থাপন ও স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় হাইজিন কর্নার স্থাপনের পাশাপাশি এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন সময়ে মেয়েরা ভেন্ডিং মেশিনের নির্দিষ্ট সুইচ চাপ দিলে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। পরে ১০ টাকার একটি নোট মেশিনের নির্দিষ্ট জায়গায় প্রবেশ করালে স্বয়ংক্রিয় ভাবে মেশিনের ভেতর থেকে স্যানিটারি ন্যাপকিন বেরিয়ে আসবে।
 
জানা গেছে, প্রায় ৭ মাস আগে পরীক্ষামূলকভাবে রামগঞ্জের ১২টি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হয়েছিল। সেগুলো ব্যবহারে সফলতা পেয়ে আরো ২৭টি এবং পর্যায়ক্রমে রামগঞ্জের ৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে জিওবি এবং জাইকার অর্থায়নে এ ভেন্ডিং মেশিন সরবরাহ করা হবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষায় সরবরাহকৃত এই ব্যবস্থাপনার তত্ত্বাবধানে থাকবেন একজন করে নারী শিক্ষক। মেয়েদের বয়ঃসন্ধিকাল সময়ে যে সমস্যায় পড়তে হয় তা স্বাভাবিক করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিয়মিত রাখতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়েদের কমনরুমে বা  নির্দিষ্ট স্থানে হাইজিন কর্ণার স্থাপন করা হবে, যা নির্দিষ্ট একজন নারী শিক্ষকের তত্ত্বাবধানে থাকবে। তিনি মেশিনটির দেখভাল করবেন।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক