০৮ জুন, ২০২৪ ০৫:০১ পিএম

খাগড়াছড়িতে নারী পুলিশদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা

খাগড়াছড়িতে নারী পুলিশদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা
নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালায় অতিথিবৃন্দ। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ জুন) টাউনহলে দিনব্যাপী কর্মশালাটির আয়োজন করা হয়।

কর্মশালায় নারীর স্বাস্থ্য ও পুষ্টি, ফিটনেস, স্টামিনা ও ডায়েট প্ল্যান নিয়ে আলোচনা করা হয়। এতে জেলার ২৫০ জন নারী পুলিশ সদস্য অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর। কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন।

আলোচনায় আরও অংশ নেন, বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন নাহার নাহিদ, সাজেদা ফাউন্ডেশনের ডায়েট কনসালটেন্ট ইশরাত জাহান ও বিপিআইসিসির সেক্রেটারি দেবাশীষ নাগ।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক