২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের করোনা শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন। সোমবার (৩ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার (২ জুন) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৭০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। তারা সবাই ঢাকার বাসিন্দা। এ ছাড়া একই সময়ে ১১ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত মোট ২০ লক্ষ ৫০ হাজার ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৯৫ জন। অদ্যাবধি সুস্থ হয়ে ফিরেছেন ২০ লক্ষ ১৭ হাজার ৯২১ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৮.৪১ ভাগ। এ ছাড়া মোট নমুনা পরীক্ষায় ১৩.০৬ ভাগের করোনা শনাক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্বের বেশ কিছু দেশে কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ এর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান, যেমন- হাসপাতাল/চিকিৎসাকেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে সতর্ক হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো। উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ দেওয়া হলো।’
এ ছাড়া সার্জারি অথবা অন্য কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে কেবলমাত্র লক্ষণ বা উপসর্গ থাকলে কোভিড-১৯ এর পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
এনএআর/
-
২৬ অগাস্ট, ২০২৩