০৩ মে, ২০২৪ ১২:৫৭ পিএম
সাধারণের মতো ১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী
সাধারণ রোগীদের মতো সেবা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেডিভয়েস রিপোর্ট: সাধারণ রোগীদের মতোই লাইনে দাঁড়িয়ে ১০ টাকা দিয়ে টিকিট কেটে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার (৩ মে) সকালের দিকে টিকিট কেটে তিনি নিয়মিত চক্ষু পরীক্ষা করান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার ই আলম সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : প্রধানমন্ত্রী
-
০৪ জুন, ২০২৬
-
০৭ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৮ এপ্রিল, ২০২৬
-
১৭ এপ্রিল, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত