২১ এপ্রিল, ২০২৪ ০৪:৫৩ পিএম

তাপপ্রবাহে ঢাবির শতভাগ ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে

তাপপ্রবাহে ঢাবির শতভাগ ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে
ঢাকা বিশ্ববিদ্যালয়।

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব বিভাগের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা যথারীতি চলমান থাকবে। 

আজ রোববার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে প্রচলিত ১০ শতাংশ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধির নির্দেশনাও দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরার জন্য পরামর্শ দেওয়া হলো:

সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা; যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা; বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা।

এছাড়া বিশুদ্ধ পানি পান করা; প্রয়োজনে লবনযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা; তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা বিশ্ববিদালয়
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক