০১ এপ্রিল, ২০২৪ ০৫:৫৭ পিএম
রংপুর মেডিকেলের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. সরওয়ার জাহান
অধ্যাপক ডা. শাহ্ মো. সরওয়ার জাহান।
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. শাহ্ মো. সরওয়ার জাহান। তিনি একই মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
আজ সোমবার (১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্ত্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি ও এমবিবিএস রংপুর মেডিকেল কলেজ থেকে সম্পন্ন করেছেন অধ্যাপক ডা. সরওয়ার জাহান। এছাড়া তিনি উচ্চতর ডিগ্রি নিয়েছেন যুক্তরাজ্য থেকে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : রংপুর মেডিকেল
-
২৮ অগাস্ট, ২০২৪
-
১২ অগাস্ট, ২০২৪
-
১০ জুলাই, ২০২৪
-
০১ এপ্রিল, ২০২৪
-
০৭ জুলাই, ২০২৩
-
২৮ অক্টোবর, ২০২২
-
১৬ জুলাই, ২০২২
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত