৩০ মার্চ, ২০২৪ ০৩:০১ পিএম

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন
ডা. মো. আসাদুল ইসলামের নেতৃত্বে দুর্গম এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে সদর উপজেলায় ফ্রি চিকিৎসা সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। এ মেডিকেল ক্যাম্পেইনে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ড, ফারুক পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিদিনই জেলা সদরের পাহাড়ি এলাকায় বসবাসকারী জনসাধারণের মাঝে এ চিকিৎসা সহায়তা কর্মসূচি চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার  (৩০ মার্চ) সকালে বান্দরবান সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার মেজর ডা. মো. আসাদুল ইসলামের নেতৃত্বে দুর্গম এলাকা থেকে সেবা নিতে আসা বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

এসময় মেজর ডা. মো. আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য বান্দরবানের দুর্গম এলাকায় বিনামূল্যে মেডিক্যাল সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

চিকিৎসা সহায়তা কর্মসূচি পরিচালনায় আরও উপস্থিত  ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ ফজলে আরমান, সার্জেন্ট মো. আতাউর রহমান, কোর্পোরাল মো. দেলোয়ার হোসেনসহ সেনাসদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক