২০ মার্চ, ২০২৪ ০৫:১৫ পিএম

ভাসানচরে রোহিঙ্গাদের চিকিৎসায় সন্তুষ্ট ভিক্টোরিয়া

ভাসানচরে রোহিঙ্গাদের চিকিৎসায় সন্তুষ্ট ভিক্টোরিয়া
পরিদর্শন শেষে রোহিঙ্গাদের চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।

মেডিভয়েস রিপোর্ট: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের শিক্ষা-চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। বিদ্যালয় ও ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পর এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২০ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ৩৯ সদস্যের প্রতিনিধিদল নিয়ে হেলিকপ্টারযোগে ভিক্টোরিয়া ভাসানচর ত্যাগ করেন। এর আগে ১০টা ১৫ মিনিটের দিকে হাতিয়া থেকে হেলিকপ্টারযোগে ভাসানচর অবতরণ ক‌রেন।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার (ভাসানচর) মাহফুজার রহমান গণমাধ্যমকে বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ভাসানচরে নেমে কীভাবে রোহিঙ্গাদের চিকিৎসাসেবা দেওয়া হয় এবং কীভাবে শিক্ষা দেওয়া হয় তার বিস্তারিত জেনেছেন। প্রায় এক ঘণ্টা তিনি এই দুইটি স্থান পরিদর্শন করেন। এর বাইরে আর কোথাও তিনি যাননি। তবে আমাদের নৌ অ্যাম্বুলেন্স নেই। সেটি দ্রুত পাওয়ার কথা রয়েছে। সবশেষ তিনি রোহিঙ্গাদের শিক্ষাব্যবস্থা ও চিকিৎসাসেবায় সন্তুষ্ট হয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক