০৪ মার্চ, ২০২৪ ০৪:০৯ পিএম

সড়ক দুর্ঘটনায় বিদায় কিংবদন্তি সার্জন অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেন

সড়ক দুর্ঘটনায় বিদায় কিংবদন্তি সার্জন অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেন
অধ্যাপক ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহিন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনা চলে গেছেন অধ্যাপক ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন শাহীন। আজ সোমবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

এর আগে সকালে মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. শাখাওয়াত হোসেন শাহীন।

তিনি ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

এর পর ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে স্বাস্থ্য ক্যাডারে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ২০১৬ সালের ২৪ ডিসেম্বর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এই বরেণ্য চিকিৎসক। 

মৃত্যুকালে তিনি দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী ছাত্র ও চিকিৎসক সহকর্মী রেখে গিয়েছেন। 

অধ্যাপক ডা. এ জেড এম শাখাওয়াত হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। 

তাঁর মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ শোকাভিভূত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

সার্জারির কিংবদন্তি এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক