চলে গেলেন বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ইয়াসমিন আরা
মেডিভয়েস রিপোর্ট: রংপুরের বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা. ইয়াসমিন আরা হক চন্দনা মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
ডা. চন্দনার নামে প্রতিষ্ঠিত স্কুলের প্রধান শিক্ষক ওয়ালিয়ার রহমান মুকুল মেডিভয়েসকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন ‘আমাদের একান্ত আপনজন ডা. ইয়াসমিন আরা হক চন্দনা আজ (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯.৪০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
পরিবার সূত্রে জানা গেছে, ডা. চন্দনার নামাজে জানাজা আজ শনিবার বাদ আসর ধানমন্ডির মসজিদ ঊত তাকওয়ায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাঁকে।
গুণী এই চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬