চলে গেলেন শিশুরোগ বিশেষজ্ঞ ইউসুফ আহমেদ
মেডিভয়েস রিপোর্ট: বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. ইউসুফ আহমেদ (৭৩) আর নেই। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) রংপুর বাদ জোহর আরকে রোডস্থ ইসলামবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে নুরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডা. ইউসুফ আহমেদ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে অস্ট্রিয়ার ভিয়েনায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি দির্ঘদিন দেশের বাইরে কর্মরত ছিলেন। দেশের ফিরে চিকিৎসা সেবার পাশাপাশি একনিষ্ঠ সমাজসেবক হিসেবে ভূমিকা রাখেন ডা. ইউসুফ আহমেদ।
তিনি রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পির বড় ভগ্নিপতি।
এই শিশু বিশেষজ্ঞের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
এএনএম/
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬