১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:০৫ এএম

ঢাবির চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফল এ সপ্তাহে

ঢাবির চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফল এ সপ্তাহে
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাবি চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী মেডিভয়েসকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা ছিল আমাদের। কিন্তু বেশ কিছু খাতায় নম্বরে ভুল থাকায় আবার সংশোধন করতে গিয়ে সময় ক্ষেপণ হয়েছে। এতে শেষ পর্যন্ত (বৃহস্পতিবার) ফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে এ সপ্তাহে ফলাফল প্রকাশ করা যাবে। আমাদের তরফ থেকে সকল কার্যক্রম সম্পন্ন করে নিয়ন্ত্রক অফিসের জমা দেওয়া হয়েছে। এ সপ্তাহের যে কোনো দিন ফলাফল প্রকাশিত হবে।’

৬৫ দিনেও ফল না পেয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা

গত ১৫ ডিসেম্বর চূড়ান্ত পেশাগত সাপ্লিমেন্টারি পরীক্ষা শেষ হয়। এর মধ্যে ৬৫ দিন অতিবাহিত হয়েছে। দীর্ঘ সময় ধরে ফলাফল না পাওয়ায় উদ্বেগে সময় কাটছে শিক্ষার্থীদের। 

তারা বলেন, নিয়মিত প্রফের ফলাফল ঘোষণা করা হয় মাত্র ৪৫ দিনে। রাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলো ফলাফল এক থেকে দেড় মাসের মধ্যেই দিয়ে দেওয়া হয়। কিন্তু ঢাবির ক্ষেত্রে অনেক বিলম্ব হয়ে গেল।

প্রসঙ্গত, নভেম্বর ২০২৩ এর চূড়ান্ত প্রফের লিখিত পরীক্ষা ২ নভেম্বর শুরু হয়ে চলে ১৪ নভেম্বর পর্যন্ত। প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ পরীক্ষা কেন্দ্র এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি দিন সকাল দশটায় পরীক্ষা শুরু হয়ে, চলে দুপুর একটা পর্যন্ত।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত