০৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:২০ পিএম

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কাল

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কাল
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনুষ্ঠেয় এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে আগামীকাল (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এ সভা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গ্রহণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা আগামী ০৪/০২/২০২৪ খ্রি. তারিখ রবিবার বেলা ১২.০০টায় Zoom Apps এর মাধ্যমে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। উক্ত ভার্চুয়াল সভায় সংশ্লিষ্ট সকলকে স্ব স্ব অবস্থান থেকে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

►সভার নোটিস 

এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত