২৩ জানুয়ারী, ২০২৪ ০৭:২৫ পিএম

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হলেন ডা. মিজানুর রহমান

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হলেন ডা. মিজানুর রহমান
ডা. মোহাম্মদ মিজানুর রহমান। (ছবিতে মাঝে)

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব, ডেন্টাল শিক্ষা) হয়েছেন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। সোমবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

ডা. মোহাম্মদ মিজানুর রহমান বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৩০ জানুয়ারির মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। একই সঙ্গে তাঁর যোগদানপত্র প্রাপ্তির পর প্রতিষ্ঠান প্রধান যোগদানপত্র গ্রহণপূর্বক তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল [email protected] তে অবহিত করবেন। 

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে বলা হয়েছে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত