০৩ জানুয়ারী, ২০২৪ ০৬:৩০ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা
নির্বাচনকে সামনে রেখে ৫-৮ জানুয়ারি ছুটির তথ্য ছড়িয়েছে, যা বানোয়াট বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মেডিভয়েস রিপোর্ট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কিন্তু নির্বাচনকে সামনে রেখে ৫-৮ জানুয়ারি ছুটির তথ্য ছড়িয়েছে, যা বানোয়াট বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বুধবার (৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খালেদ মোহাম্মদ জাকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাওয়া অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি রোববার সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থা এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ৭ জানুয়ারি সাধারণ ছুটি থাকবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : জনপ্রশাসন মন্ত্রণালয়
-
১৮ অগাস্ট, ২০২৬
-
১৮ জুলাই, ২০২৬
সরকারি কর্মচারী হাসপাতালে
ঠোঁট ও তালুকাটা রোগীদের জন্য পাঁচ দিনব্যাপী বিনামূল্যে অস্ত্রোপচার
-
২৮ এপ্রিল, ২০২৬
-
২৪ নভেম্বর, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
-
০৩ জানুয়ারী, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত