১৯ ডিসেম্বর, ২০২৩ ১১:২২ এএম

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত বিকেলে

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত বিকেলে
ছবি: মেডিভয়েস।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট এক দায়িত্বশীল কর্মকর্তা মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এফসিপিএস পার্ট-১ পরীক্ষার তারিখ ঠিক করতে আজকে দুপুরে একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো। বিকেলের দিকে একটা সিদ্ধান্ত জানাতে পারবো।’

প্রসঙ্গত, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) নিয়ম অনুযায়ী, ১ ও ২ জানুয়ারি এফসিপিএস পার্ট-২ এবং ৩-৫ জানুয়ারি পার্ট-১ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এ বছর ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা থাকায় পরীক্ষা দিয়ে গন্তব্যে ফেরা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন নবীন চিকিৎসকেরা। এ অবস্থায় পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
‘এইচপিভি টিকা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ’
ঢামেকে শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত