১৮ নভেম্বর, ২০২৩ ০৬:৫৫ পিএম

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৪৩ জনে। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৪ জন ডেঙ্গুরোগী।

আজ শনিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ২০৪ এবং ঢাকার বাইরের ৭১০ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকার বাসিন্দা একজন আর ঢাকার বাইরের তিনজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৯৯ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৫ হাজার ২৮৮ জন। আর ঢাকার বাইরের এক লাখ ৯৪ হাজার ৬৭৬ জন। গত ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৯৩ হাজার ২৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৩ হাজার ৮২ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৯০ হাজার ১৫৩ জন।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক