১৫ নভেম্বর, ২০২৩ ০৯:৩৬ এএম

গাজায় হাসপাতালে শিশুসহ ১৭৯ জনের গণকবর

গাজায় হাসপাতালে শিশুসহ ১৭৯ জনের গণকবর
হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াহ বলেন, ইসরায়েলের হামলার ভয়াবহতায় মারা যাওয়া ১৭৯ জনকে হাসপাতালটির চত্বরে গণকবর দিতে বাধ্য হয়েছেন তাঁরা।

মেডিভয়েস ডেস্ক: ইসরায়েলের হামলায় উত্তর গাজার আল-শিফা হাসপাতাল চত্বরে শিশুসহ ১৭৯ ফিলিস্তিনিকে গণকবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াহ।

গতকাল মঙ্গলবার তিনি বলেন, ইসরায়েলের হামলার ভয়াবহতায় মারা যাওয়া ১৭৯ জনকে হাসপাতালটির চত্বরে গণকবর দিতে বাধ্য হয়েছেন তাঁরা। হাসপাতালে জ্বালানি শেষ হওয়ার পর থেকে মারা যাওয়া ৭ শিশু ও ২৯ রোগীকে সেখানে কবর দেওয়া হয়েছে।

মঙ্গলবারও আল-শিফা হাসপাতাল ট্যাংক দিয়ে ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। বিদ্যুৎ ও জ্বালানির অভাবে সেখানে শিশুসহ একের পর এক রোগী মারা যাচ্ছেন। গত কয়েক দিনে হাসপাতালটির অন্তত ৪০ রোগীর মৃত্যু হয়েছে। সেখানে এখনো ৬৫০ রোগী ও হাজার হাজার শরণার্থী রয়েছেন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আল-শিফার মতো বেহাল উত্তরের হাসপাতালগুলো। সেখানকার সব হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে সোমবারই জানানো হয়েছিল। বিবিসি

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও