১৩ নভেম্বর, ২০২৩ ০৩:৪৪ পিএম

গাজার আরও তিন হাসপাতাল বন্ধ, ১২ রোগীর মৃত্যু

গাজার আরও তিন হাসপাতাল বন্ধ, ১২ রোগীর মৃত্যু
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আল শিফা ও আল কুদস হাসপাতালের পাশাপাশি কামাল আদওয়ান হাসপাতালেও জ্বালানির অভাবে সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

মেডিভয়েস ডেস্ক: ইসরায়েলি হামলায় জ্বালানির অভাবে গাজার তিনটি হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে বিনা চিকিৎসায় মারা গেছে তিন শিশুসহ অন্তত ১২ রোগী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করেছে, গাজা সিটির আল শিফা হাসপাতালের সেবা ব্যবস্থা আর কাজ করছে না। হাসপাতালটির অন্তত তিনজন নার্স ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ বলেছে, গত ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সংকটের কারণে এ পর্যন্ত দুই অপরিণত শিশুসহ ১২ রোগীর মৃত্যু হয়েছে। তৃতীয় আরেক শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আল শিফা ও আল কুদস হাসপাতালের পাশাপাশি কামাল আদওয়ান হাসপাতালেও জ্বালানির অভাবে সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

কামাল আদওয়ান হাসপাতালের প্রধান আহমেদ আল-কাহলুত জানিয়েছেন, সেখানে শত শত রোগী ছাড়াও পাঁচ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষ রয়েছেন। কিন্তু ইসরায়েলি বোমাবর্ষণের ভয়ে কেউ বাইরে যেতে পারছেন না।

টিআই/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও