গাজার আরও তিন হাসপাতাল বন্ধ, ১২ রোগীর মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: ইসরায়েলি হামলায় জ্বালানির অভাবে গাজার তিনটি হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে বিনা চিকিৎসায় মারা গেছে তিন শিশুসহ অন্তত ১২ রোগী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করেছে, গাজা সিটির আল শিফা হাসপাতালের সেবা ব্যবস্থা আর কাজ করছে না। হাসপাতালটির অন্তত তিনজন নার্স ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘ বলেছে, গত ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সংকটের কারণে এ পর্যন্ত দুই অপরিণত শিশুসহ ১২ রোগীর মৃত্যু হয়েছে। তৃতীয় আরেক শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আল শিফা ও আল কুদস হাসপাতালের পাশাপাশি কামাল আদওয়ান হাসপাতালেও জ্বালানির অভাবে সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
কামাল আদওয়ান হাসপাতালের প্রধান আহমেদ আল-কাহলুত জানিয়েছেন, সেখানে শত শত রোগী ছাড়াও পাঁচ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষ রয়েছেন। কিন্তু ইসরায়েলি বোমাবর্ষণের ভয়ে কেউ বাইরে যেতে পারছেন না।
টিআই/এএনএম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন