০৭ নভেম্বর, ২০২৩ ০৭:৫৪ পিএম

ডেঙ্গুতে মৃত্যু ৮, হাসপাতালে ভর্তি ১৮৯৫

ডেঙ্গুতে মৃত্যু ৮, হাসপাতালে ভর্তি ১৮৯৫
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪২৫ জনে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৯৫ জন ডেঙ্গু রোগী।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৮৯৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯৪ এবং ঢাকার বাইরের এক হাজার ৫০১ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার বাসিন্দা পাঁচজন, ঢাকার বাইরের তিনজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৮৩ হাজার ৫৯৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ এক হাজার ৯৬১ জন, আর ঢাকার বাইরের এক লাখ ৮১ হাজার ৬৩২ জন।

গত ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৭৫ হাজার ৬১৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৩৯৫ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৭৬ হাজার ২১৮ জন।

টিআই/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক