গাজায় ইসরায়েলি হামলায় ১৭৫ স্বাস্থ্যকর্মী নিহত
মেডিভয়েস ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত ৩১ দিনে ১৭৫ জন চিকিৎসাকর্মী ও ৩৪ জন নাগরিক সুরক্ষাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কায়লা।
তিনি বলেন, গত ৩১ দিনে গাজার ৩৬ হাসপাতালের মধ্যে ১৬ এবং ৭২ ক্লিনিকের মধ্যে ৫১টির সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কারণ হিসেবে তিনি ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, জ্বালানি তেল, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও ওষুধের স্বল্পতার কথা উল্লেখ করেন।
আল-আহলি আরব হাসপাতাল সহ বেশ কিছু চিকিৎসাকেন্দ্র আক্রান্ত হয়েছে। এ ছাড়াও, অ্যাম্বুলেন্সের ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় রোগী ও চিকিৎসাকর্মী, উভয়ই প্রাণ হারিয়েছেন।
এর আগে ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রানসেসকা আলবানিস গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়ার বিষয়টি বড় ধরনের 'বিপর্যয়' হিসেবে উল্লেখ করেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত নয় হাজার ৭৭০ হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। সূত্র- আল জাজিরা
টিআই/
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প