২৯ অক্টোবর, ২০২৩ ১২:৫৪ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে: স্বাস্থ্য মন্ত্রণালয়
নিহতের অর্ধেকই শিশু

মেডিভয়েস ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ রোববার (২৯ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এএফপিকে এ তথ্য জানায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এএফপিকে জানিয়েছে, ‘ইসরায়েলি গোলাবর্ষণ ও বোমা হামলার ফলে গাজা উপত্যকায় মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে, যার অর্ধেকই শিশু।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। পাশাপাশি দেশটিতে ঢুকে অনেককে জিম্মি করে তারা। এর পর থেকেই গাজায় উপত্যকায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

গত শুক্রবার রাতে ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়ে বিধ্বস্ত গাজায় স্থল, আকাশ ও সমুদ্রপথে সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া গাজা উপত্যকায় কী হচ্ছে, তার প্রকৃত চিত্র জানা যাচ্ছে না। তবে আজ থেকে আবার ইন্টারনেট–ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে।

গাজা সিটিতে নিযুক্ত এএফপি প্রতিনিধিও বলেছেন, আজ ভোর চারটার পর থেকে তিনি ইন্টারনেট ও মুঠোফোনের নেটওয়ার্ক ব্যবহার করতে পেরেছেন।

ইন্টারনেট সংক্রান্ত আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস আজ রোববার বলেছে, গাজা উপত্যকায় ইন্টারনেট ব্যবস্থা আবারও স্বাভাবিক হচ্ছে। রিয়েল টাইম নেটওয়ার্কের তথ্যের ভিত্তিতে এ কথা বলেছে তারা।

টিআই/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও