২৯ অক্টোবর, ২০২৩ ১০:০৮ এএম

সহযোগী অধ্যাপক হলেন ৩৬৪ বিশেষজ্ঞ চিকিৎসক

সহযোগী অধ্যাপক হলেন ৩৬৪ বিশেষজ্ঞ চিকিৎসক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ৩৬৪ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির এ আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ৩৬৪ কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর চতুর্থ গ্রেডে টাকা ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে সিনিয়র স্কেল পাসের শর্ত প্রমার্জনপূর্বক পদোন্নতি প্রদান করা হলো। এ ছাড়া পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যাবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’

এতে আরও বলা হয়, ‘পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আগামী ৭ নভেম্বরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে ([email protected]) প্রেরণ করতে হবে। লিয়েন অথবা প্রেষণ অথবা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাদের ক্ষেত্রে যোগদানের পর পদোন্নতির পদায়ন কার্যকর হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক