২৬ অক্টোবর, ২০২৩ ০৩:৫১ পিএম

ইসরায়েলি হামলায় কুমিল্লা মেডিকেলের ফিলিস্তিনি শিক্ষার্থীর মা নিহত

ইসরায়েলি হামলায় কুমিল্লা মেডিকেলের ফিলিস্তিনি শিক্ষার্থীর মা নিহত
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ইনসেটে কুমিল্লা মেডিকেল কলেজের ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ ইহসান।

মেডিভয়েস রিপোর্ট: ইসরায়েলি হামলায় কুমিল্লা মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ ইহসানের মা নিহত হয়েছেন। গত ২৪ অক্টোবর নিজের ফেসবুক টাইম লাইনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে অবস্থানরত ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ ইহসান।

মায়ের নিহত হওয়ার খবর জানিয়ে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার জন্য অদেখার অন্তরালে দোয়া করতেন আমার মা শহীদ হয়েছেন, আমার মা যিনি আমার অভিযোগ শুনে ক্লান্ত না হয়ে দিনের কঠোরতা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন এবং আশা ও আশাবাদ ছড়িয়ে দিয়েছেন। আত্মা, আমার মা, যে আমার বোকামি সত্ত্বেও আমাকে সহ্য করেছে, আমার মা যে আমার পরবাসে আসার জন্য অপেক্ষা করেছিল এবং আমি একজন ডাক্তার ছিলাম, আমার মা শহীদ হয়েছে এবং আমি বঞ্চিত হয়েছি তার বিদায় থেকে, কিন্তু পৃথিবীতে দেখা হতে বঞ্চিত হলেও আমাদের দেখা হোক উঁচু হওয়ার পর স্বর্গে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর পর থেকে ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত সাড়ে ছয় হাজার মানুষ মারা গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও