২৫ অক্টোবর, ২০২৩ ০৭:০১ পিএম

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও  ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১৭ জন।

আজ বুধবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬০ হাজার ৮২৯ জনে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন সাত হাজার ৫৯৯ জন ডেঙ্গুরোগী।

১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৬০ হাজার ৮২৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৬ হাজার ৮৪৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৬৩ হাজার ৯৮৩ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৫১ হাজার ৯৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৩ হাজার ৮৯৬ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৫৮ হাজার ৩৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক