২৪ অক্টোবর, ২০২৩ ০৮:১৬ পিএম

‘গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে’

‘গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে’
ছবি: আল জাজিরা।

মেডিভয়েস ডেস্ক: ইসরায়েলের যুদ্ধের কারণে গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা। সম্প্রতি গাজা শহরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আশরাফ আল-কুদরা জানান, ‘৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলিদের বিমান হামলায় এখনো পর্যন্ত ৬৫ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন। একইসাথে ধ্বংস হয়েছে ২৫টি অ্যাম্বুলেন্স।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যেই ১২টি হাসপাতাল এবং ৩২টি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আমরা। আমরা ভয় পাচ্ছি জ্বালানির অভাবে আগামী কয়েক দিনের মধ্যে আরও অনেকগুলো কেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে। ইসরায়েলিরা ফিলিস্তিনি পরিবারগুলোর ওপর লক্ষ্য করে হত্যাযজ্ঞ চালিয়েছে। যার ফলে মারা গিয়েছে ৩০৫ জন শিশু, ১৭৩ জন নারী এবং ৭৮ জন বৃদ্ধ।’

‘আহতদের মধ্যে ৭০ শতাংশই শিশু, নারী এবং বৃদ্ধ। এছাড়া আরও ১,৫৫০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। এদের মধ্যে ৮৭০ জনই শিশু,’ যোগ করেন আল-কুদরা। 

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও