১৯ অক্টোবর, ২০২৩ ০৬:১২ পিএম
ইসরায়েলি বাহিনীর বর্বরতা

ফিলিস্তিনে হতাহতদের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক

ফিলিস্তিনে হতাহতদের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক
রাষ্ট্রীয় শোক উপলক্ষে শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনি নাগরিকদের প্রাণহানিতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফিলিস্তিন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক