১৯ অক্টোবর, ২০২৩ ০৯:৩৪ এএম

রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি সম্পন্ন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মেডিভয়েস ডেস্ক: সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বুধবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বুধবার সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রাষ্ট্রপতি এখন পোস্ট অপারেটিভ ইউনিটে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তার জ্ঞান ফিরেছে। তিনি ভালো আছেন।

এর আগে রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। তিনি আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।

গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক