১৬ অক্টোবর, ২০২৩ ০৮:৪৬ পিএম

স্বাস্থ্যসেবায় সন্তুষ্ট সাধারণ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবায় সন্তুষ্ট সাধারণ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: গ্রামের মানুষ স্বাস্থ্যসেবায় সন্তুষ্ট বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা যখন গ্রামে যাই, তখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি। তারা স্বাস্থ্যসেবায় সন্তুষ্ট। কোনো হাহাকার নেই।

সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে চোখের চিকিৎসা অনেক বেশি উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী চক্ষুসেবায় ভূমিকা রাখায় দেশে অন্ধত্ব বরণের হার এক শতাংশে নেমে এসেছে, যা পূর্বের তুলনায় ৩৫ থেকে ৪০ শতাংশ কমেছে। পার্শ্ববর্তী দেশ থেকেও আমরা এগিয়ে। যেখানে ভারতে দুই শতাংশ এবং নেপালে আড়াই শতাংশ মানুষ অন্ধত্ব বরণ করেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধু অল্প কদিন ক্ষমতায় ছিলেন। এর মধ্যেই তিনি বিসিপিএস প্রতিষ্ঠা করেছেন, বিএমডিসি, পঙ্গু হাসপাতাল, পরিবার পরিকল্পনার সূচনা ও চিকিৎসকদের প্রথম শ্রেণিতে উন্নীত করেছেন। পাশাপাশি উপজেলাগুলোতে স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন এবং ক্লিনিকের কথা বলে গেছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ধারাবাহিকতা ধরে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত প্রায় ২০০টি আই কেয়ার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। এর ফলে দেশের মানুষ আধুনিক চক্ষুসেবা পাচ্ছেন, যা আগে পেতেন না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রায় ২০ লাখ মানুষ এরই মধ্যে চোখের চিকিৎসা পেয়েছেন। এর পাশাপাশি তিন লাখ লোক পাওয়ার চশমা পেয়েছেন বিনামূল্যে। শিশুরা যে রাতকানা রোগে আক্রান্ত হতো, তা এখন কমেছে। সারাদেশের আরও ৩০০ উপজেলায় আইকেয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক