১৪ অক্টোবর, ২০২৩ ০২:৫৬ পিএম

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুরে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে।

মারা যাওয়া ৬ জন হলেন, মাগুরার চাঁদপুর গ্রামের রুপা আক্তার (২২), রাজবাড়ীর বালিয়াকান্দির গোলাপি বেগম (৭০) বালিয়াকান্দি, উড়াকান্দির হাবিবুর রহমান (৫০) ও ফরিদপুরের নগরকান্দার আব্দুর রাজ্জাক মোল্লা (৭০)। 

ফরিদপুর সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান গণমাধ্যমে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০৪ জন। এ ছাড়া ফরিদপুর থেকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ১১ জনকে। 

তিনি জানান, এ পর্যন্ত জেলায় ১৬ হাজার ২১৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৪৩২ জন।

ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক জানান, বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ২৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৯ জন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ জন রোগী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক