০৫ অক্টোবর, ২০২৩ ০৯:৩৯ এএম

সিকিমে বন্যায় ১৪ জনের মৃত্যু, ২২ সেনাসহ নিখোঁজ ১০২

সিকিমে বন্যায় ১৪ জনের মৃত্যু, ২২ সেনাসহ নিখোঁজ ১০২
সিকিম রাজ্যের ১৪টি সেতু ভেঙে পড়েছে এবং বিভিন্ন জায়গায় তিন হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন।

মেডিভয়েস ডেস্ক: ভারতের সিকিম রাজ্যে অতি বৃষ্টির জেরে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২২ জন সেনাসদস্যসহ ১০২ জন নিখোঁজ রয়েছেন।

এক সরকারি কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, সিকিম রাজ্যের ১৪টি সেতু ভেঙে পড়েছে এবং বিভিন্ন জায়গায় তিন হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন।

সিকিমে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারী বৃষ্টি হয়। বৃষ্টিতে সিকিমের উত্তরাঞ্চলে লোনাক হ্রদের পানি অনেক বেড়ে যায়। এর প্রভাব পড়ে তিস্তা নদীর ওপর। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

বৃষ্টির পাশাপাশি চানথাং বাঁধের অতিরিক্ত পানি ছেড়ে দিলে তিস্তা নদীর ভাটিতে পানির উচ্চতা ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। এ কারণে সিংতামের কাছে বারদাংয়ে সেনাবাহিনীর যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অন্তত ২৩ সেনাসদস্য নিখোঁজ হন। বেশ কয়েকটি গাড়ি পানির নিচের কাদায় আটকে যায় বলে জানায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড।

গতকাল বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ ২৩ সেনাসদস্যের মধ্যে ১ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ২২ জন নিখোঁজ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও