০২ অক্টোবর, ২০২৩ ০৯:৫৪ এএম

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান শুরু আজ

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান শুরু আজ
পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম হতে ৯ম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান কার্যক্রম শুরু হবে আজ সোমবার (২ অক্টোবর) সকাল ১১টায়।

প্রথম পর্যায় ঢাকা বিভাগের ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীদের ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম হতে ৯ম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে। 

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে আজ সকাল ১১ টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশব্যাপী শুরু হতে যাওয়া জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। যার মধ্যে দিয়ে দেশের সর্বজনবিদিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) সাফল্যের আরেকটি নতুন পালক সংযোজিত হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এক ভিডিও বার্তায় বলেন,‘আজকের কিশোরী আগামী দিনের ভবিষ্যত__ এই কথাকে প্রতিপাদ্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রথমবার বাংলাদেশের প্রথম পর্যায় ঢাকা বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম হতে ৯ম শ্রেণির ছাত্রীদের এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের প্রাণঘাতী জরায়ুমুখ ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম হতে ৯ম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে। আসুন এক ডোজ এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে আমাদের কিশোরীদের ভবিষ্যৎকে জরায়ুমুখ ক্যান্সার হতে সুরক্ষিত করি।’

এইচপিভি টিকা মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে। সরকারের উদ্যোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম-৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা বিনামূল্যে দেওয়া হবে।

জানা গেছে, এই এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করতে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিউমান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাক্সিনেশন সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফরিদুল ইসলাম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক