২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৪৪ পিএম

চিকিৎসক ছাড়া ক্লিনিক ব্যবসা নয়: পঞ্চগড় সিভিল সার্জন

চিকিৎসক ছাড়া ক্লিনিক ব্যবসা নয়: পঞ্চগড় সিভিল সার্জন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: পঞ্চগড়ের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে সার্বক্ষণিক চিকিৎসক ছাড়া ক্লিনিক ব্যবসা করা যাবে না বলে ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী।

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জেলার ক্লিনিক ও ডায়গনেস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ডা. মোস্তফা জামান চৌধুরী বলেন, ‘পঞ্চগড়ের বেসরকারি ক্লিনিক, হাসপাতালগুলোতে সার্বক্ষণিক চিকিৎসক নেই। ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার তদারকির জন্য মনিটরিং টিম গঠন করা হচ্ছে। অতি শিগগিরই টিম মাঠে নামবে। ক্লিনিকে ডিপ্লোমা নার্স থাকতে হবে। সেই সঙ্গে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের প্রতি মাসের কাজের রিপোর্ট স্বাস্থ্য বিভাগে প্রেরণ করতে হবে।’

পঞ্চগড়ের সিভিল সার্জন হিসেবে ডা. মোস্তফা জামান চৌধুরী যোগদান করার পর থেকেই জেলার স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন হয়েছে। এতে জন সাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে  দুর্ভোগ ছাড়াই।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক