২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:১৩ পিএম

‘ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

‘ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’
বিএসএমএমইউ ভিসি বলেন, এডিস মশাবিরোধী অভিযানে জরিমানার অর্থ ডেঙ্গুতে প্রাণহারানো সামর্থ্যহীন ব্যক্তির পরিবারকে দেওয়া যেতে পারে।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক ছায়া সংসদ অনুষ্ঠানে তিহনি এ কথা বলেন। প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

ভিসি বলেন, ডেঙ্গুর সংকট নিরসনে ব্যক্তির চেয়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম বেশি গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড যেন ডেঙ্গু ঝুঁকি তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করা দরকার।

তিনি বলেন, এ বছর ডেঙ্গুর ড্যান টু ও ড্যান থ্রির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বিএসএমএমইউ'র গবেষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমদানিকৃত বিটিআই এডিস মশা নিধনে ৯২ শতাংশ কার্যকর। লার্ভা নিধনে আধুনিক প্রযুক্তিসহ উলবাকিয়া ব্যাক্টেরিয়া প্রয়োগ করার উদ্যোগ গ্রহণ করা দরকার। জেলা-উপজেলা পর্যায়সহ সারাদেশে ডেঙ্গু চিকিৎসার প্রটোকল অনুসরণ করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আইসিইউ সাপোর্টের প্রয়োজনসহ শুধু জটিল পরিস্থিতির ক্ষেত্রে রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা যেতে পারে জানিয়ে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা রাখতে হবে। সরকারি হাসপাতালসমূহ সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এডিস মশাবিরোধী অভিযানে জরিমানা হিসেবে আদায়কৃত অর্থ ডেঙ্গুতে মারা যাওয়া সামর্থ্যহীন ব্যক্তির পরিবারকে প্রদান করা যেতে পারে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক