০৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫৯ পিএম

ভুয়া সনদে বিদেশে যাওয়া ঠেকাতে ব্যবস্থার গ্রহণের নির্দেশ 

ভুয়া সনদে বিদেশে যাওয়া ঠেকাতে ব্যবস্থার গ্রহণের নির্দেশ 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভুয়া সার্টিফিকেট নিয়ে যারা বিদেশে চাকরি করতে যায় এবং এই সার্টিফিকেট যারা প্রদান করে, তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এই বৈঠক হয়। পরে বিকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি জানান, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের সংশোধিত খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে রিক্রুটিং এজেন্ট যারা আছেন, তারা এখন থেকে সাব-এজেন্ট রাখতে পারবেন। এটা এখন থাকলেও আইনের মধ্যে নেই। এখন বিষয়টিকে আইনের আওতায় আনা হলো। পাশাপাশি রিক্রুটিং এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রমাণ সাপেক্ষে তাদের লাইসেন্স বাতিল, স্থগিত এবং সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

সচিব বলেন, অনেকেই ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশ যাচ্ছেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। অনেকেই ভুয়া চিকিৎসক ও ইঞ্জিনিয়ার-এ ধরনের সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, কীভাবে তারা এ ভুয়া সার্টিফিকেট নেন। তাদের এ কাজে যারা সহযোগিতা করেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে।

কত সংখ্যক এমন ভুয়া সনদ নিয়েছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, সংখ্যাটা নিয়ে আলোচনা হয়নি। অভিযোগ করা হয় যে, এমন পাওয়া যাচ্ছে। দেখা গেলো একটা ভুয়া সার্টিফিকেট দিয়ে বিদেশে গেছে এবং ওই দেশে গিয়ে সে ধরা পড়েছে। তখন একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়। ওখানে তারা একটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। এখন এ বিষয়টা শক্ত হাতে হ্যান্ডেল করার জন্য বলা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভুয়া সার্টিফিকেট
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক