০৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫২ এএম

আজ একনেকে উঠছে চাঁদপুর মেডিকেল কলেজ প্রকল্প

আজ একনেকে উঠছে চাঁদপুর মেডিকেল কলেজ প্রকল্প
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উঠছে চাঁদপুর মেডিকেল কলেজসহ ১৯টি উন্নয়ন প্রকল্প। এগুলোর মধ্যে ১৭টি নিয়মিত প্রকল্প এবং দুটির ব্যয় বৃদ্ধি ছাড়াই মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১২ হাজার কোটি টাকা। তবে এসবের বাইরে পরিকল্পনামন্ত্রী নিজস্ব ক্ষমতাবলে অনুমোদন দিয়েছেন এমন সাতটি প্রকল্প অবগতির উপস্থাপন করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চাঁদপুর শহর ও এর আশপাশের ৩০ দশমিক ১২ একর এলাকায় স্থাপন করা হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ। এতে ব্যয় হবে এক হাজার ৩৭০ কোটি ৭৩ লাখ টাকা। এ জন্য প্রস্তাবিত প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ, ১০টি আবাসিক ভবন তৈরি, ১১টি অনাবাসিক ভবন, লিফট, ১২ হাজার ৯২৭টি মেডিকেল যন্ত্রপাতি এবং তিনটি মোটরগাড়ি কেনা হবে। সেই সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে। অনুমোদন পেলে ২০২৫ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

ব্যয় বৃদ্ধি ছাড়া শুধু মেয়াদ বাড়বে দুটি প্রকল্পের। এগুলো হলো বগুড়া শহর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প। 

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক