০৩ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০৩ এএম

ডেঙ্গুতে কোরীয় পর্যটকের মৃত্যু

ডেঙ্গুতে কোরীয় পর্যটকের মৃত্যু
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস ডেস্ক: বাংলাদেশে ভ্রমণে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোরীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। গত ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির ইংরেজি দৈনিক দ্য কোরিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে ওই পর্যটকের মৃত্যুর পর নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ডেঙ্গুর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

প্রতিবেদন অনুযায়ী, কোরীয় ওই নাগরিক প্রায়ই ব্যবসায়িক কাজে বাংলাদেশ ও আফ্রিকা ভ্রমণ করতেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও কোরীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) বলেছে, গত ২২ আগস্ট তার শরীরে ডেঙ্গুর উপসর্গ প্রকাশ পায়। এর দুই দিন পর মারা যান তিনি।

গত শুক্রবার মন্ত্রণালয়ের বিবৃতিতে দেশটির নাগরিকদের দক্ষিণপূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে ডেঙ্গুর বিরুদ্ধে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক