১৯ অগাস্ট, ২০২৩ ০২:৪৩ পিএম
রামেবির প্রথম পেশাগত পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৭ শতাংশ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর-২০২২ এর প্রথম প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (১৯ আগস্ট) রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘রামেবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর-২০২২ এর প্রথম প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রথম প্রফ পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছেন ৬১৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৪৭৭ জন। পাসের হার ৭৭ দশমিক ছয় শতাংশ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ফার্স্ট প্রফের ফল প্রকাশ
-
১৬ মার্চ, ২০২৪
-
১৯ অগাস্ট, ২০২৩
-
২৯ এপ্রিল, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিপিএইচসিডিএর উদ্বেগ প্রকাশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ
সড়ক নিরাপত্তা আইনের খসড়া
সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া উদ্ধারকারীর বিরুদ্ধে মামলা নয়
এই বিভাগের সর্বাধিক পঠিত