‘মশা মারার কার্যক্রমের কার্যকারিতা নেই’
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমের বাস্তব কোনো কার্যকারিতা ও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।
আজ শনিবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতির সমাধানে করণীয় বিষয়ে জনগণকে অবহিতকরণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
কীটতত্ত্ববিদরা দাবি করেন, দেশে প্রাকৃতিক কারণে যেভাবে মশার বৃদ্ধি ও ডেঙ্গু সংক্রমণ হচ্ছে, তা প্রাকৃতিকভাবেই কমে আসছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কীটত্ত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষা করেছি। তারা মশা মারতে যে কীটনাশক প্রয়োগ করছে, তার প্রয়োগ প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে আরও গবেষণা করতে হবে। মশা নিধনে পানিতে হাঁস, ব্যাঙ ছাড়ছে সিটি করপোরেশন। মশা নিধন করতে ফড়িং ছাড়ছে, এসব কার্যক্রম খুবই হাস্যকর ও লোক দেখানো। এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।’
প্রাকৃতিক কারণে ডেঙ্গু হচ্ছে, আবার প্রাকৃতিক কারণেই কমে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘মশা নিধনে সিটি কর্পোরেশনগুলো যেসব কর্মসূচি নিচ্ছে, সেগুলোর কোনও কার্যকারিতা নেই। সুতরাং এসব ফগিং করলেও যা, না করলেও তা। সিটি করপোরেশন যদি এই মুহূর্তে তাদের মশা নিধন কার্যক্রম বন্ধ করে দেয় তাতেও যা হবে, কার্যক্রম চালিয়ে গেলেও তাই হবে।’
তিনি আরও বলেন, মশা মারার জন্য যে সময়ে ফগিং দেওয়া হয়, সে সময়ে মশা তার নিজ জায়গায় থাকে না। বিভিন্ন দিকে উড়াউড়ি করে। ঠিক সূর্যদয় ও সূর্যাস্তের পূর্ব মুহূর্তে মশা কামড়ায়। এজন্য ফগিংটা হওয়া উচিত সেই সময়ে।
এডিস মশা কখনই দূষিত পানিতে জন্মায় না জানিয়ে ড. মঞ্জুর আহমেদ বলেন, ‘বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরসহ প্রত্যেকেই প্রচারণা চালাচ্ছে যে, দূষিত পানিতেও এডিস মশা জন্মায়। এর কোনও বৈজ্ঞানিক রেফারেন্স তারা দেখাতে পারবে না। এডিস মশা কখনই দূষিত পানিতে জন্মায় না। এছাড়াও বলা হচ্ছে—তিন দিনের জমা পানিতে এডিস মশা জন্মায়, কিন্তু বিষয়টি তা নয়। এডিস মশা জন্মাতে অন্তত ৭দিন সময় লাগে।’
এএইচ/
-
৩ ঘন্টা আগে
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬