০৯ অগাস্ট, ২০২৩ ০৯:৩৭ এএম
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের।
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ বুধবার (৯ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন মন্ত্রী। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফায়েজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে সকাল ৮টা ৩০ মিনিটে মন্ত্রী সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১১ আগস্ট সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট যোগে তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাস্থ্য পরীক্ষা
-
১৬ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ অগাস্ট, ২০২৬
-
০৫ অক্টোবর, ২০২৫
-
০৮ এপ্রিল, ২০২৫
-
১৩ জানুয়ারী, ২০২৫
-
০৩ জানুয়ারী, ২০২৫
-
০৯ ডিসেম্বর, ২০২৪
-
১৪ মার্চ, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসকদের মহানবীর সীরাত অনুসরণে মানবিকতা ও ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসকদের মহানবীর সীরাত অনুসরণে মানবিকতা ও ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসকদের মহানবীর সীরাত অনুসরণে মানবিকতা ও ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
এই বিভাগের সর্বাধিক পঠিত