০১ অগাস্ট, ২০২৩ ০৮:৪৫ পিএম
ডেঙ্গুতে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদ
আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন হাসান মাহমুদ।
মেডিভয়েস ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
জানা যায়, গত পাঁচ-ছয় দিন ধরেই জ্বরে ভুগছেন হাসান মাহমুদ। পরশু রাতে তার শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। সোমবার রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে।
হাসান মাহমুদের জ্বরের মাত্রা কিছুটা কমেছে। তবে শারীরিক দুর্বলতা রয়েছে। এখন অনেকটা সুস্থবোধ করছেন। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
আগামী ৩০ আগস্ট পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। সোমবার মিরপুরে ক্রিকেটারদের রক্ত ও চক্ষু পরীক্ষা করানো হয়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৭ আগস্টের মধ্যে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৭ আগস্টের মধ্যে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
এই বিভাগের সর্বাধিক পঠিত