০১ অগাস্ট, ২০২৩ ০৮:১৬ পিএম

বিএসআরএফ’র সদস্যদের রক্তদাতার ব্যবস্থা করবে ‘ব্লাডম্যান’

বিএসআরএফ’র সদস্যদের রক্তদাতার ব্যবস্থা করবে ‘ব্লাডম্যান’
আজ দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এ লক্ষ্যে বিএসআরএফ এবং ব্লাডম্যানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

মেডিভয়েস রিপোর্ট: সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য ও তাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ঢাকাসহ সারাদেশে রক্তদাতার ব্যবস্থা করবে দেশের প্রথম ডিজিটাল ব্লাড ডোনার ম্যাচ-মেকিং প্ল্যাটফর্ম ‘ব্লাডম্যান’।

আজ মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এ লক্ষ্যে বিএসআরএফ এবং ব্লাডম্যানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারকের অধীনে প্রয়োজনীয় সময়ে বিএসআরএফ সদস্য ও তাদের পরিবারের অন্যান্যদের জন্য সারাদেশে রক্তদাতার ব্যবস্থা করবে ব্লাডম্যান। পাশাপাশি রক্তদান এবং অন্যান্য স্বাস্থ্যসেবা উদ্যোগের তাৎপর্য সম্পর্কে সচেতনতা তৈরি করার মাধ্যমে ব্লাডম্যানের পরিষেবাগুলোর প্রভাবকে প্রসারিত করা এবং জীবন বাঁচাতে বৃহত্তর জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করার কাজ করবে বিএসআরএফ।

উভয় সংগঠনই স্বাস্থ্য শিবির এবং অন্যান্য স্বাস্থ্য-সম্পর্কিত প্রকল্পগুলো আয়োজন করতে একযোগে কাজ করবে। এই যৌথ প্রচেষ্টা একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে কাজ করবে, যার মাধ্যমে স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো সবার কাছে সহজলভ্য করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম এবং কার্যনির্বাহী সদস্য আসাদ আল মাহমুদ ও আয়নাল হোসেন ও ব্লাডম্যানের পক্ষে প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শাহরিয়ার হাসান জিসান ও সহ-প্রতিষ্ঠাতা আবু সালমান মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব বলেন, বাংলাদেশে ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য ব্লাডম্যান ধারাবাহিকভাবে গত প্রায় এক দশক ধরে সুনামের সঙ্গে কাজ করছে। এই পার্টনারশিপের ফলে সংগঠনটির সহায়তায় আমরা আমাদের সব সদস্য ও তাদের পরিবারের জন্য প্রয়োজনের সময়ে রক্তদাতার সংস্থান করতে পারব।

ব্লাডম্যানের সহ-প্রতিষ্ঠাতা আবু সালমান মো. আব্দুল্লাহ বলেন, এই অংশীদারিত্বটি ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে নাগরিকদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে একটি অনন্য দৃষ্টান্ত তৈরি করবে।

২০১৪ সালে দেশের প্রথম ডিজিটাল ব্লাড ডোনার ম্যাচ-মেকিং প্ল্যাটফর্ম হিসাবে ব্লাডম্যান প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি টেলিমেডিসিন, কোভিড-১৯ রোগীদের জন্য প্লাজমা দান সুবিধা, ডেঙ্গু রোগীদের জন্য প্লাটিলেট দান অন্তর্ভুক্ত করার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক