১৬ জুলাই, ২০২৩ ০৪:৫৯ পিএম

ডেঙ্গু রোগীর তথ্য গোপন করা হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গু রোগীর তথ্য গোপন করা হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্য অধিদপ্তর
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যের ডিজি বলেন, ‘পাবলিক হেলথ ইমার্জেন্সি বা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সময় এখনো আসেনি।

মেডিভয়েস রিপোর্ট: চলমান ডেঙ্গু পরিস্থিতিতে অনেক বেসরকারি হাসপাতাল ডেঙ্গুরোগী ভর্তির তথ্য দিচ্ছে না। ডেঙ্গুরোগী ভর্তির তথ্য করা গোপন করা এসব হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ রোববার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি কথা জানান।

ডা. খুরশীদ আলম বলেন, ঢাকায় সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী ভর্তি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

তিনি জানান, মুগদা হাসপাতালে ডেঙ্গুরোগীদের জন্য শয্যা সংখ্যা ৫০০টি। কিন্তু সেখানে রোগী ভর্তি আছেন ৬০০ জনের মতো। বোঝাই যাচ্ছে, শয্যা না পাওয়া ডেঙ্গুরোগীরা কীভাবে সেখানে আছেন! আমরা অতিরক্তি কিছু শয্যার ব্যবস্থা সেখানে করেছি। সে অনুযায়ী যথাসাধ্য চিকিৎসাসেবা দিতে চেষ্টা করছি।

স্বাস্থ্যের ডিজি আরও বলেন, মুগদা হাসপাতালের আশপাশের জোনগুলো যেমন শনিরআখড়া, যাত্রাবাড়ী, সবুজবাগ, কদমতলি, বাসাবো ,মুগদা থেকে শুরু করে রামপুরা পর্যন্ত পুরো এলাকাতেই ডেঙ্গুরোগীর সংখ্যা বেশি। এসব রোগীদের বেশিরভাগই মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা চেষ্টা করেছিলাম সেখান থেকে কিছু রোগী অন্যত্র সরিয়ে নিতে। কিন্তু রোগীরা রাজি হননি। তারা তাদের বাসাবাড়ির কাছাকাছি থেকেই চিকিৎসা নিতে চান।

ডা. খুরশীদ আলম বলেন, আমাদের অন্য হাসপাতালগুলোতে শয্যা খালি ছিল, কিন্তু সেগুলো ধীরে ধীরে ভরে যাচ্ছে। দেশে উদ্বেগজনক হারে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমরা চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। কিন্তু সংক্রমণ বাড়তে থাকলে আমরাও সংকটে পড়ে যাবো। তবে ডেঙ্গুরোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত আমাদের কোনো সংকট নেই।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যের ডিজি বলেন, ‘পাবলিক হেলথ ইমার্জেন্সি বা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সময় এখনো আসেনি। তবে কোভিডের সময় আমরা পাবলিক হেলথ ইমার্জেন্সি করেছি। এবারও নিশ্চয়ই সেটি হতে পারে। এটি পলিসি লেভেলের বিষয়। আমরা আমাদের কনসার্ন পলিসি লেভেলে জানিয়েছি। এ ব্যাপারে কথা বলে আমরা আবার জানাবো।’

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক