১৫ জুলাই, ২০২৩ ০৩:৩০ পিএম

সৈয়দ নজরুল মেডিকেলের ২ চিকিৎসককে হাজতীদের মানসিক চিকিৎসা দেওয়ার নির্দেশ

সৈয়দ নজরুল মেডিকেলের ২ চিকিৎসককে হাজতীদের মানসিক চিকিৎসা দেওয়ার নির্দেশ
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের দুই চিকিৎসককে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ হাজতীদের মানসিক চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ সাজাপ্রাপ্ত হাজতীদের মানসিক চিকিৎসাসেবা প্রদানের নিমিত্ত স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত বিশেষজ্ঞ দুই চিকিৎসককে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।

দুই চিকিৎসক হলেন, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. খায়রুল বাশার ও উম্মে কুলসুম। এর মধ্যে সপ্তাহের রোববার চিকিৎসা সেবা দিবেন ডা. খায়রুল বাশার আর মঙ্গলবার দিবেন ডা. উম্মে কুলসুম।

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছের পাঠানো হয়েছে।

এসএএইচ

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসা সেবা
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক