১৫ জুলাই, ২০২৩ ১২:৩২ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের নতুন পরিচালক ডা. হাবিবুল আহসান

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের নতুন পরিচালক ডা. হাবিবুল আহসান
ডা. মো. হাবিবুল আহসান তালুকদার রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেডিভয়েস রিপোর্ট: ডা. মো. হাবিবুল আহসান তালুকদারকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক পদে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ১২ জুলাই মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ডা. মো. হাবিবুল আহসান তালুকদার রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মো. হাবিবুল আহসান তালুকদারকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’

‘বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ষষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।’

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত