১২ জুলাই, ২০২৩ ১০:৪৭ এএম

হাতে-কলমে প্রশিক্ষণের জন্য চীনে ৫ শিশু রোগ বিশেষজ্ঞ

হাতে-কলমে প্রশিক্ষণের জন্য চীনে ৫ শিশু রোগ বিশেষজ্ঞ
গতকাল ১১ জুলাই থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত।

মেডিভয়েস রিপোর্ট: হাতে-কলমে প্রশিক্ষণের জন্য চীন গেছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৫ জন শিশু রোগ বিশেষজ্ঞ। গত ১০ জুলাই চীন পৌঁছান তারা।

চীনা সরকারের আমন্ত্রণ ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে দুই সপ্তাহব্যাপী এ আয়োজনে ‘বাংলাদেশে সংকটাপন্ন শিশুদের পরিচর্যা’ বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণচলাকালীন বিশেষত শিশুদের নিবিড় পরিচর্যা (পিআইসিইউ), স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট (এসসিএনইউ) ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করার সুযোগ পাবেন তাঁরা।

তারা হলেন, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আহমেদুর রহমান, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিফাত জাহান, রাজধানীর মুগদা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদী নাসরীন সুলতানা, রাজধানীর মাতুয়াইল শিশু ও মা ইনস্টিটিউটের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, রাজধানীর মোহাম্মদপুরের ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেইনিং সেন্টারের (এমএফএসএটিসি) শিশু বিভাগের মেডিকেল অফিসার ডা. সবিতা রানী দাস।

গতকাল ১১ জুলাই থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ফিরে এসে তাঁরা সংকটাপন্ন শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে দেশ-বিদেশে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক