১০ জুলাই, ২০২৩ ০১:১৭ পিএম

দেশে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার খুব অভাব: প্রধানমন্ত্রী

দেশে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার খুব অভাব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে সন্তানসম্ভবা অবস্থায় আমিও ঢামেক থেকে চিকিৎসা নিয়েছি।

মেডিভয়েস রিপোর্ট: গবেষণায় মনোযোগ দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের চিকিৎসা বিজ্ঞানে গবেষণার খুব অভাব, হাতেগোনা কয়েকজন গবেষণা করেন।

আজ সোমবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের প্রতি অনুরোধ, আপনারা দয়া করে একটু গবেষণার দিকে মনোযোগ দেন। গবেষণার জন্য যত টাকা লাগে আমরা দেবো, তারপরও আপনাদের প্রতি অনুরোধ গবেষণা করেন।’

তিনি আরও বলেন, চিকিৎসকদের ঘরে বসে না থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের অনুসরণ করা উচিত। তারা কীভাবে কাজ করে তা দেখেও অনেক কিছু শেখার আছে।

শেখ হাসিনা বলেন, স্বাস্থ্য মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতির পিতার সংবিধানেও স্বাস্থ্যের অধিকার গুরুত্ব পেয়েছে। তিনি চেয়েছিলেন, দেশের প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত হোক। এটাকে রাষ্ট্রের অন্যতম কর্তব্য হিসেবেও উল্লেখ করেছিলেন। মহান মুক্তিযুদ্ধে অসংখ্য যুদ্ধাহত মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন এদেশের চিকিৎসকরা।

তিনি বলেন, ‘ঢামেক থেকে যাতে ৪ হাজার রোগী চিকিৎসা নিতে পারে, সে রকম একটি প্লান আমি হাতে নিয়েছি।’

সরকার প্রধান বলেন, ‘আমরা সারাদেশে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, যার মাধ্যমে মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে পারছে।’

ঢামেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আগে থেকেই ছিল, এভাবেই থাকবে। সবচেয়ে সেরা চিকিৎসা মানুষ এই মেডিকেল থেকে পায়। ১৯৭১ সালে সন্তানসম্ভবা অবস্থায় আমিও ঢামেক থেকে চিকিৎসা নিয়েছি। ১৮ কোটি মানুষের চিকিৎসাসেবা দেওয়া অনেক কঠিন কাজ। আমাদের চিকিৎসকরা নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করে যাচ্ছেন।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক