২৫ মে, ২০২৩ ০৩:২০ পিএম

ডা. বুলবুল হত্যা মামলায় অভিযোগ গঠন ২১ জুন

ডা. বুলবুল হত্যা মামলায় অভিযোগ গঠন ২১ জুন
২০২২ সালের ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ডা. বুলবুল নিহত হন।

মেডিভয়েস রিপোর্ট: ডেন্টাল সার্জন ডা. আহমেদ মাহি বুলবুল হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২১ জুন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৫ মে) ঢাকার ১৩ নং অতিরিক্ত মহানগর দায়রা জজ কুদরত-এ-ইলাহি এ দিন ধার্য করেন। এসময় আদালত আসামিপক্ষের আইনজীবী নিয়োগের জন্য আদেশ দেন।

এ মামলার আসামিরা হলেন মো. রায়হান ওরফে সোহেল আপন, রাসেল হোসেন হাওলাদার, আরিয়ান খান হৃদয়, মো. সোলায়মান ও রিপন হোসেন।

২০২২ সালের ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ডা. বুলবুল নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মী আক্তার শান্তি অচেনাদের আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর জোনাল টিমের পরিদর্শক মুহাম্মদ দেলোয়ার হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এতে বলা হয়, ডা. বুলবুল ঠিকাদারি কাজের জন্য নোয়াখালী যাওয়ার উদ্দেশে ২০২২ সালের ২৭ মার্চ ভোর ৫টা ১৫ মিনিটের দিকে বাসা থেকে বের হয়ে রিকশা নেন। শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পশ্চিম কাজীপাড়ার নাভানা ফার্নিচার শোরুমের সামনে আসামি রিপন ও রাসেল রিকশার গতিরোধ করেন।

ডা. বুলবুল কাছে থাকা মোবাইল ফোনসহ টাকা-পয়সা দিতে না চাওয়ায় রিপন তার উরুতে ছুরি দিয়ে আঘাত করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক